
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী চলমান সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রাজবাড়ীর কালুখালীতে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজবাড়ী জেলা বিএনপি ও রাজবাড়ী-২ আসনের আয়োজনে উপজেলার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা এমপি হারুন অর রশিদ।
বক্তব্যে এমপি হারুন বলেন, “গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা মাত্র ৫ মিনিটে নিয়ন্ত্রণে আনা সম্ভব ছিল। কিন্তু প্রশাসনের নিষ্ক্রিয়তায় পরিস্থিতি জটিল আকার ধারণ করে।” তিনি আরও অভিযোগ করেন যে সরকার বিরোধী দলগুলোর ওপর নিপীড়ন চালাচ্ছে।