1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ প্রক্রিয়াধীন: ভারত গোপালগঞ্জ নিয়ে হাদির আশঙ্কাই আজ সত্য হলো: জাবের রাজউক একটি আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান: টিআইবি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতার একযোগে পদত্যাগ গোপালগঞ্জে হত্যাকাণ্ড ও থানায় হামলায় আ. লীগের ফ্যাসিবাদী চরিত্রের পরিবর্তন হয়নি: জামায়াত আমির পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, ডিসেম্বর থেকে কার্যকর পুরনো ফ্যাসিবাদ ফিরতে পারবে না, নতুন ফ্যাসিবাদের জন্ম হবে না: মামুনুল হক ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা আদায়, আটক ৩ শেখ হাসিনা না ফিরলে প্রত্যর্পণের আইনি পদক্ষেপ নেবে দুদক ঢাকা উত্তর প্রস্তুত: আসিফ মাহমুদের চার শব্দের স্ট্যাটাসে উত্তাল সোশ্যাল মিডিয়া

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতার একযোগে পদত্যাগ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন বিএনপির ছয় নেতা একসাথে পদত্যাগ করেছেন। দলীয় কার্যক্রম ও সংগঠনিক কাজে অসন্তুষ্ট হয়ে তারা নিজ নিজ পদ থেকে ইস্তফা দিয়েছেন। এছাড়াও তারা দলের প্রাথমিক সদস্যপদ থেকেও সরে দাঁড়িয়েছেন।

বুধবার সকাল ১০টায় উপজেলার গিমাডাঙ্গা নতুন বাজারে বোরহানের দোকানে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই ঘোষণা দেন। পদত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেন পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-কৃষিবিষয়ক সম্পাদকসহ অন্যান্য পদাধিকারী।

নেতারা তাদের বিবৃতিতে দলের অভ্যন্তরীণ কার্যক্রম ও সাংগঠনিক দুর্বলতার কথা উল্লেখ করেছেন। তাদের মতে, দলের নীতিনির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণ নেই বললেই চলে।

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, এই পদত্যাগের ঘটনা আসন্ন দিনগুলোতে দলের সাংগঠনিক কাঠামোয় প্রভাব ফেলতে পারে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ