গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন বিএনপির ছয় নেতা একসাথে পদত্যাগ করেছেন। দলীয় কার্যক্রম ও সংগঠনিক কাজে অসন্তুষ্ট হয়ে তারা নিজ নিজ পদ থেকে ইস্তফা দিয়েছেন। এছাড়াও তারা দলের প্রাথমিক সদস্যপদ থেকেও সরে দাঁড়িয়েছেন।
বুধবার সকাল ১০টায় উপজেলার গিমাডাঙ্গা নতুন বাজারে বোরহানের দোকানে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই ঘোষণা দেন। পদত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেন পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-কৃষিবিষয়ক সম্পাদকসহ অন্যান্য পদাধিকারী।
নেতারা তাদের বিবৃতিতে দলের অভ্যন্তরীণ কার্যক্রম ও সাংগঠনিক দুর্বলতার কথা উল্লেখ করেছেন। তাদের মতে, দলের নীতিনির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণ নেই বললেই চলে।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, এই পদত্যাগের ঘটনা আসন্ন দিনগুলোতে দলের সাংগঠনিক কাঠামোয় প্রভাব ফেলতে পারে।