1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
ঢাকা উত্তর প্রস্তুত: আসিফ মাহমুদের চার শব্দের স্ট্যাটাসে উত্তাল সোশ্যাল মিডিয়া ডেঙ্গু প্রতিরোধে সরকার ও আমাদের ভূমিকা নাঙ্গলকোটে ঘুস ছাড়া ফাইল নিষ্পত্তি হয় না, অভিযুক্ত সুপারভাইজার চবির হীরকজয়ন্তী ম্যাগাজিনে চাকসুর পঞ্চম ক্যাবিনেটের নাম বাদ, তদন্ত কমিটি গঠন বেনাপোল সীমান্তে বিজিবির জোরদার নিরাপত্তা, বিএনপি নেতাকর্মীদের পাহারা এনসিপি কর্মীদের মারধরের শিকার সাংবাদিক, সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার এনসিপি কর্মীদের মারধরের শিকার সাংবাদিক, সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার পর মধ্যরাতে যুবলীগ নেতার বাড়িতে আগুন ধর্মপাশায় বিএনপি কার্যালয়ে আগুন, সাবেক এমপিসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা মসজিদে জিরানা: রাসুলুল্লাহ (সা.)-এর ওমরার ইহরাম বাঁধার পবিত্র স্থান

নাঙ্গলকোটে ঘুস ছাড়া ফাইল নিষ্পত্তি হয় না, অভিযুক্ত সুপারভাইজার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা হিসাবরক্ষণ অফিসে ঘুস ছাড়া সরকারি সেবা পাওয়া দুষ্কর হয়ে উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বেতন বৃদ্ধির পে-ফিক্সেশন ফাইলের জন্য ৫০০ টাকা এবং নতুন পেনশন ফাইল নিষ্পত্তির জন্য ৩০ হাজার টাকার বেশি ঘুস দাবি করা হচ্ছে। অভিযোগ রয়েছে, সুপারভাইজার এম এম মোহাইমেনের নির্দেশনায় এই অনিয়ম চলছে।

চাহিদামতো টাকা না দিলে ইচ্ছাকৃতভাবে সার্ভার জটিলতা, কাগজপত্রে ত্রুটি এবং নানা অজুহাত দেখিয়ে ফাইল আটকে রাখা হয় বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, “সরকারি সেবা পেতে গেলেই তাদের ভিটামিন (ঘুস) দিতে হয়, নাহলে ফাইল ওঠে না।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে স্থানীয়রা অভিযোগ দায়ের করতে ভয় পাচ্ছেন বলে জানান।

গত কয়েক মাস ধরে এই অনিয়ম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি না থাকায় বিষয়টি ধামাচাপা পড়ে আছে বলে মনে করছেন স্থানীয়রা।

সূত্র: ে জানা গেছে

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ