কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা হিসাবরক্ষণ অফিসে ঘুস ছাড়া সরকারি সেবা পাওয়া দুষ্কর হয়ে উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বেতন বৃদ্ধির পে-ফিক্সেশন ফাইলের জন্য ৫০০ টাকা এবং নতুন পেনশন ফাইল নিষ্পত্তির জন্য ৩০ হাজার টাকার বেশি ঘুস দাবি করা হচ্ছে। অভিযোগ রয়েছে, সুপারভাইজার এম এম মোহাইমেনের নির্দেশনায় এই অনিয়ম চলছে।
চাহিদামতো টাকা না দিলে ইচ্ছাকৃতভাবে সার্ভার জটিলতা, কাগজপত্রে ত্রুটি এবং নানা অজুহাত দেখিয়ে ফাইল আটকে রাখা হয় বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, “সরকারি সেবা পেতে গেলেই তাদের ভিটামিন (ঘুস) দিতে হয়, নাহলে ফাইল ওঠে না।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে স্থানীয়রা অভিযোগ দায়ের করতে ভয় পাচ্ছেন বলে জানান।
গত কয়েক মাস ধরে এই অনিয়ম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি না থাকায় বিষয়টি ধামাচাপা পড়ে আছে বলে মনে করছেন স্থানীয়রা।
সূত্র: ে জানা গেছে