
শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক ওএসএইচ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “শ্রমিকদের অধিকার রক্ষার দায়িত্ব সবার। সরকার শতভাগ চেষ্টা করছে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করতে। আমরা ইতিমধ্যে শ্রমবান্ধব বাজেট প্রণয়ন করেছি।”
তিনি আরও উল্লেখ করেন যে, শ্রমিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
সম্মেলনে বিভিন্ন শ্রমিক সংগঠন, নিয়োগকর্তা ও সরকারি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শ্রমিকদের অধিকার সংরক্ষণ ও কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কী কী পদক্ষেপ নেয়া যায় তা নিয়ে আলোচনা করা হয়।