1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
মেধাবীরাই আগামী দিনে দেশ-জাতির নেতৃত্ব দেবে: ডা. তাহের স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে পরিচয় দেওয়া যাবে না: প্রতিমন্ত্রী মেধাবীদের সততা ও দেশপ্রেমের সমন্বয়ে যোগ্য নাগরিক হতে হবে: ডা. তাহের হত্যা ও ফাসাদ সৃষ্টিকারীদের শাস্তি দেওয়া সরকারের দায়িত্ব: বায়তুল মোকাররমের খতিব চীনের বাঁধ নির্মাণে ঝুঁকিতে ভাটির দেশগুলো, প্রয়োজন সম্মিলিত উদ্যোগ মুসলিম জনসংখ্যা বৃদ্ধির শঙ্কায় মার্কিনিদের বেশি সন্তান নেওয়ার আহ্বান লেভিটের ফরিদপুরে জননিরাপত্তা জোরদারে ৫ প্লাটুন আনসার মোতায়েন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন তিন বাহিনীর প্রধান ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনা ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, চতুর্থ স্টেজে রয়েছেন

মেধাবীদের সততা ও দেশপ্রেমের সমন্বয়ে যোগ্য নাগরিক হতে হবে: ডা. তাহের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তিনি বলেন, কেবল প্রাতিষ্ঠানিক সাফল্যই নয়, বরং সততা, নৈতিকতা ও দেশপ্রেমের সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডা. তাহের আরও বলেন, মেধাবী ও প্রজ্ঞাবান ব্যক্তিরা যদি সততা নৈতিকতা ও দেশপ্রেমের আদর্শ নিজেদের মধ্যে ধারণ করেন, তাহলেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, “তোমরা শুধু বইয়ের জ্ঞান অর্জন করেই থেমে থাকবে না, বরং নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমকে মনের মাঝে লালন করবে। এভাবেই তোমরা যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং দেশের জন্য অবদান রাখতে পারবে।”

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ