
সমাজে অরাজকতা, নাশকতা ও অন্যায়ভাবে মানুষ হত্যাকে গুরুতর অপরাধ আখ্যায়িত করে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব ফকিহ মুফতী মুহাম্মদ আব্দুল মালেক বলেছেন, এসব অপরাধের ধরন অনুযায়ী যথাযথ বিচার ও শাস্তি নিশ্চিত করা সরকারের দায়িত্ব। গত শুক্রবার জুমার খুতবায় তিনি এ মন্তব্য করেন।
খতিব তার বক্তব্যে বলেন, “দেশকে জালিমের হাতে ছেড়ে দেওয়া এবং মজলুমকে নির্যাতনের মুখে ফেলে দেওয়া কোনোভাবেই কাম্য নয়।” তিনি সামাজিক অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও উল্লেখ করেন, “ইসলামে হত্যা ও ফাসাদ সৃষ্টিকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়। তাই সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সরকারকে এসব অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।”
জুমার নামাজের সময় বায়তুল মোকাররম মসজিদে উপস্থিত হাজারো মুসল্লি তার এ বক্তব্য শ্রবণ করেন।