
চীনে জোরপূর্বক ফেরত পাঠানো হলে দু’জন উইঘুর পুরুষ নির্যাতন ও অন্যান্য গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকিতে পড়তে পারেন বলে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) থাইল্যান্ডের কর্তৃপক্ষকে সতর্ক করেছে। সংস্থাটি আজ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করা ওই দুই ব্যক্তিকে রাজকীয় ক্ষমা পাওয়ার পরই ব্যাংককের অভিবাসন কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। তবে তাদের চীনে ফেরত পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। এইচআরডব্লিউ সতর্ক করে বলেছে, চীনে ফেরত পাঠানো হলে তাদের ওপর নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটতে পারে।
সংস্থাটির মতে, উইঘুর জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে চীনা সেনাবাহিনী ব্যাপক নিপীড়ন ও দমন-পীড়ন চালাচ্ছে। এ কারণে তাদের চীনে পাঠানো হলে তাদের নিরাপত্তা গুরুতরভাবে ঝুঁকির মুখে পড়বে বলে এইচআরডব্লিউ উল্লেখ করেছে।
সূত্র: এইচআরডব্লিউ