
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) প্রধান প্রকৌশলী মো. তারেক আনোয়ার জাহেদীসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম, বদলি ও পদায়ন-বাণিজ্য, দরপত্রে প্রভাব বিস্তার এবং ঠিকাদারদের অগ্রিম বিল পরিশোধের অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাবেক ও বর্তমান একাধিক নেতা এবং অধিদপ্তরের প্রভাবশালী কর্মকর্তারা। বিভাগীয় তদন্ত, লিখিত অভিযোগ এবং দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করার পরও সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের পদে বহাল রয়েছেন। এই বিষয়টি নিয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে তৈরি হওয়া বিতর্কের অবসান এখনও হয়নি।