1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
ইরানের ‘চোখের বদলে চোখ’ নীতির হুঁশিয়ারি দিল্লিতে উত্তাল বিক্ষোভ, মোদি-রাহুল গান্ধীর পাল্টাপাল্টি ঘোষণা প্রকল্পে অপ্রয়োজনীয় ব্যয় শনাক্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ও হরমুজ প্রণালীতে উত্তেজনা অন-অ্যারাইভাল ভিসায় মাত্র ৩৫ দেশে যেতে পারবে বাংলাদেশিরা আগামী বছরেই ইউনিয়ন পরিষদ নির্বাচন: স্থানীয়সরকারমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে আইনি বিতর্ক এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক: দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা ভারতে শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে আতঙ্কিত মোদি সরকার হারুনুর রশিদের কঠোর ভাষা: সাতক্ষীরার এমপির ভিডিও কেলেঙ্কারির নিন্দা ও মৃত্যুদণ্ডের দাবি

দিল্লিতে উত্তাল বিক্ষোভ, মোদি-রাহুল গান্ধীর পাল্টাপাল্টি ঘোষণা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার দিল্লিতে শিক্ষার্থীদের তুমুল বিক্ষোভ ও সংসদে হট্টগোলের মধ্যে প্রধানমন্ত্রী মোদি জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা দেন। একই সময়ে রাহুল গান্ধী মোদির বিরুদ্ধে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার অভিযোগ তোলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া বার্তায় প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘আমাদের তরুণ প্রজন্মের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না।’ তিনি প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। মোদি প্রতিশ্রুতি দেন যে তরুণদের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলবে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

অন্যদিকে, রাহুল গান্ধী পাল্টা আক্রমণ চালিয়ে বলেন যে প্রধানমন্ত্রী নিজেই তরুণদের ভবিষ্যতের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন। তিনি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা এবং শিক্ষার্থীদের ওপর আক্রমণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার তিন দফা দাবি তোলেন। রাহুল গান্ধী দাবি করেন যে গত ১০ বছরে ১৫০টিরও বেশি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলেও কোনো বিচার বা সাজা হয়নি।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলো এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি (সিজেপি) রাজপথে ও সংসদে অনড় অবস্থান নিয়েছে। বিরোধী দলগুলোর আন্দোলনের মুখে সরকার সংসদে আলোচনা করতে রাজি হলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের শর্ত দিয়ে সংসদ স্তব্ধ করে রাখার জন্য বিরোধীদের দায়ী করেছে ক্ষমতাসীন দল।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ