1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
ইরানের হুঁশিয়ারি: নতুন হামলায় যুদ্ধ বিস্তৃত হবে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা, গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে ইরানের হুঁশিয়ারি: ইউরোপকে যুদ্ধের মাশুল দিতে হবে ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদ ও বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা ‘আমার জীবন এখানে দাফন হয়ে গেছে’, পরিবারের ১২ সদস্যকে হারানো ইরানি যুবকের হৃদয়বিদারক বক্তব্য যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা নয়, চাই নীতির পরিবর্তন: ফয়জুল করীম ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত, সংবর্ধনায় অশ্লীল নৃত্যের অভিযোগ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন লালমনিরহাটের কৃতি সন্তান মিনহাজুল ইসলাম বাপ্পি

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক: দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৮৭ বার দেখা হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপির নেতৃত্বে দলের একটি প্রতিনিধিদল মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে অংশ নেন। মার্কিন দূতাবাসের পক্ষ থেকে রাজনৈতিক উপদেষ্টা এরিক গিলান এবং রাজনৈতিক সচিব জেমস স্টুয়ার্ট উপস্থিত ছিলেন।

দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক প্রক্রিয়া, এনসিপির রাজনৈতিক দর্শন এবং সাম্প্রতিক বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এনসিপি নেতারা বাণিজ্য চুক্তি নিয়ে জনগণের মধ্যে বিদ্যমান প্রশ্ন ও উদ্বেগের বিষয়গুলো তুলে ধরেন। মার্কিন প্রতিনিধিদল চুক্তিটির বিভিন্ন দিক ব্যাখ্যা করে এটিকে উভয় দেশের জন্য ইতিবাচক হিসেবে অভিহিত করেন।

বৈঠকে বাংলাদেশের গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। এনসিপি নেতৃবৃন্দ সংবিধান সংশোধন কমিটির মাধ্যমে সংস্কার বাস্তবায়নের সরকারি উদ্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। মার্কিন রাষ্ট্রদূত রাজনৈতিক সংলাপ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিক সংস্কার এগিয়ে নেওয়ার গুরুত্ব তুলে ধরেন।

বৈঠকের শেষে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি উভয় পক্ষের মধ্যে গঠনমূলক সংলাপের ধারাবাহিকতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ