1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
সংসদ ভবনের সামনে ছিনতাইকারীদের টানে শিক্ষিকা নিহত, মূল সন্দেহভাজন গ্রেফতার রাজধানীতে প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা, চলবে অভ্যন্তরীণ সড়কে ৮ জোনে গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধ, এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী নেপালে বন্যার তিন দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৬ বছরের শিশু জীবিত উদ্ধার ঢাকায় আট জোনে চলবে ই-রিকশা, নীতিমালা চূড়ান্ত পর্যায়ে স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি ব্রাহ্মণবাড়িয়ায় হাসনাতের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ, এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট ট্রাম্পের শুল্কের জবাবে কানাডার পাল্টা শুল্ক ঘোষণা, উত্তপ্ত যুক্তরাষ্ট্র-কানাডা সম্পর্ক বাড়িতে বাবার লাশ রেখে সংঘর্ষ: এবার মাকে বাড়িছাড়া করল সেই দুই ভাই

‘ইরানের সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছি’— দাবি ট্রাম্পের, বিস্তারিত ব্যাখ্যা দেননি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৮৭ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সেনাবাহিনীকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে তিনি ঠিক কী অর্থে এই মন্তব্য করেছেন বা এর পক্ষে কোনো নির্দিষ্ট তথ্য-প্রমাণ উপস্থাপন করেননি।

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ওয়াশিংটনে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া প্রায় ৪০ মিনিটের ভাষণে ট্রাম্প বলেন, “মার্কিন সেনাবাহিনীর অবস্থা এখনকার মতো সুসংহত আর কখনো ছিল না।” এ সময় তিনি বিভিন্ন যুদ্ধে নিহত মার্কিন সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।

ভাষণে ট্রাম্প তার প্রশাসনের সময়কার যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতা, সামরিক শক্তি এবং বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি রাজনৈতিক প্রতিপক্ষ ও কমিউনিজমেরও সমালোচনা করেন।

অনুষ্ঠানে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও উপস্থিত হওয়ায় সমর্থকদের ধন্যবাদ জানান ট্রাম্প। এ সময় আতশবাজির প্রদর্শনী এবং মার্কিন যুদ্ধবিমানের বিশেষ ফ্লাইপাস্ট অনুষ্ঠিত হয়।

এদিকে একই দিনে স্থানীয় সময় সকালে তেহরানে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ