1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
রাজধানীতে আ. লীগের নেতাকর্মীদের ধরতে পুলিশের বিশেষ অভিযান জামায়াত স্বাধীনতা, গণতান্ত্রিক ও সভ্য সমাজের পরিপন্থী: ছাত্রদল জাহেদ উর রহমানের ভ্রমণ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মুখপাত্রের বক্তব্য সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষের ১৭ আইন কর্মকর্তার একযোগে পদত্যাগ মেসির জোড়া গোলে হার, আর্জেন্টাইন অধিনায়ককে ‘সেরা’ বললেন অস্ট্রিয়া কোচ আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই, দাবি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের দুই বছরের মাথায় পদত্যাগের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের শ্রমবাজার, হালাল শিল্প ও ইসলামি অর্থনীতিতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-মালয়েশিয়ার সম্মতি ইসরাইলকে হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র featured-image-2

মেসির জোড়া গোলে হার, আর্জেন্টাইন অধিনায়ককে ‘সেরা’ বললেন অস্ট্রিয়া কোচ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলের জয়ে জোড়া গোল করে ম্যাচের ভাগ্য গড়ে দেন এই তারকা ফুটবলার। ম্যাচ শেষে মেসির প্রশংসায় পঞ্চমুখ হন অস্ট্রিয়া কোচ রালফ রাংনিক।

ম্যাচের অধিকাংশ সময় আর্জেন্টিনাকে চাপে রাখার চেষ্টা করেছিল অস্ট্রিয়া। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে মেসির দক্ষতার সামনে শেষ পর্যন্ত টিকতে পারেনি ইউরোপের দলটি। দুই গোল করে দলের জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন অধিনায়ক।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রাংনিক বলেন, “মেসি দেখিয়ে দিয়েছে কেন সে-ই সেরা। ৩৯ বছর বয়সে এসে বিশ্বকাপের মতো মঞ্চে জোড়া গোল করা এবং টুর্নামেন্টের শুরুতেই পাঁচ গোল করা সত্যিই অসাধারণ।”

তিনি আরও বলেন, “ম্যাচের পার্থক্য গড়ে দিতে তার খুব বেশি সুযোগের প্রয়োজন হয় না। কয়েকটি মুহূর্তই যথেষ্ট। মেসি আবারও প্রমাণ করেছে কেন তাকে বিশ্বের সেরা ফুটবলার বলা হয়।”

অস্ট্রিয়ার ডিফেন্ডার কনরাড লাইমারও মেসির প্রশংসা করেছেন। তার মতে, মেসিকে সামান্য সুযোগ দিলেই তিনি সেটিকে গোলের সুযোগে পরিণত করতে পারেন। ম্যাচে সেটিই দেখা গেছে।

এই জয়ের ফলে টানা দুই ম্যাচে দুই জয় তুলে নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এখন গ্রুপপর্বের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে।

বাংলাদেশ সময় আগামী রবিবার সকালে ডালাসে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও জর্ডানের ম্যাচ। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে লিওনেল মেসির দল।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ