1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
গোপালগঞ্জে ঢুকতেই হেলমেট পরলেন জামায়াতের নেতাকর্মীরা ইরানের হুঁশিয়ারি: নতুন হামলায় যুদ্ধ বিস্তৃত হবে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা, গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে ইরানের হুঁশিয়ারি: ইউরোপকে যুদ্ধের মাশুল দিতে হবে ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদ ও বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা ‘আমার জীবন এখানে দাফন হয়ে গেছে’, পরিবারের ১২ সদস্যকে হারানো ইরানি যুবকের হৃদয়বিদারক বক্তব্য যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা নয়, চাই নীতির পরিবর্তন: ফয়জুল করীম ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত, সংবর্ধনায় অশ্লীল নৃত্যের অভিযোগ

জুন থেকে ঢাকা রুটে সরাসরি ফ্লাইট স্থগিত করছে এয়ার ইন্ডিয়া

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৫৯ বার দেখা হয়েছে

ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা Air India আগামী জুন থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত কয়েকটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত ও কমানোর ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা রুটও।

বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, আন্তর্জাতিক আকাশপথের বিধিনিষেধ এবং জেট ফুয়েলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, মুম্বাই-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট পুরোপুরি বন্ধ থাকবে। পাশাপাশি দিল্লি থেকে ঢাকা, কাঠমান্ডু, কলম্বো, ব্যাংকক, কুয়ালালামপুর ও সিঙ্গাপুর রুটে সাপ্তাহিক ফ্লাইট সংখ্যাও কমানো হচ্ছে।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, হঠাৎ ফ্লাইট বাতিল করে যাত্রীদের ভোগান্তিতে না ফেলে আগেভাগেই শিডিউল সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুধু দক্ষিণ এশিয়া নয়, উত্তর আমেরিকা ও ইউরোপের একাধিক রুটেও কাটছাঁট করেছে সংস্থাটি। দিল্লি-শিকাগো রুট আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া টরন্টো, ভ্যাঙ্কুভার, প্যারিস, রোম, জুরিখ ও কোপেনহেগেন রুটেও ফ্লাইট কমানো হয়েছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ’ হওয়ার খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে এয়ার ইন্ডিয়া। সংস্থাটি জানিয়েছে, প্রতি মাসে পাঁচটি মহাদেশে ১ হাজার ২০০-র বেশি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে।

ঢাকা রুটে ফ্লাইট কমে যাওয়ায় ভারতগামী যাত্রীদের টিকিট সংকট ও ভাড়া বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। চিকিৎসা, ব্যবসা ও শিক্ষা সংশ্লিষ্ট যাত্রীদের ওপর এর প্রভাব বেশি পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ