1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
জুলাই ঐক্যের দাবি, রাশেদ খানের কর্মকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতার প্রতি আক্রমণ গোপালগঞ্জে ঢুকতেই হেলমেট পরলেন জামায়াতের নেতাকর্মীরা ইরানের হুঁশিয়ারি: নতুন হামলায় যুদ্ধ বিস্তৃত হবে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা, গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে ইরানের হুঁশিয়ারি: ইউরোপকে যুদ্ধের মাশুল দিতে হবে ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদ ও বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা ‘আমার জীবন এখানে দাফন হয়ে গেছে’, পরিবারের ১২ সদস্যকে হারানো ইরানি যুবকের হৃদয়বিদারক বক্তব্য যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা নয়, চাই নীতির পরিবর্তন: ফয়জুল করীম

লোহিত সাগরে মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডে’ অগ্নিকাণ্ড; আহত ২ নৌসেনা!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২৩৩ বার দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট:

মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী USS Gerald R. Ford-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) জাহাজটিতে আগুন লাগে বলে একাধিক সূত্র জানিয়েছে।

মার্কিন সামরিক সূত্রের বরাতে জানা গেছে, প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে ক্রু সদস্যরা এখনও ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে কাজ করছেন।

খবরে বলা হয়েছে, নেভাল সি সিস্টেমস কমান্ডের ‘ফরোয়ার্ড ডিপ্লয়েড রিজিওনাল মেইনটেন্যান্স সেন্টার’ জাহাজটিকে অতিরিক্ত বৈদ্যুতিক সহায়তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে United States Central Command (সেন্টকম) জানিয়েছে, জাহাজটির প্রধান লন্ড্রি স্পেস থেকে আগুনের সূত্রপাত হয়। তবে এটি কোনো যুদ্ধসংক্রান্ত কারণে ঘটেনি এবং দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, জাহাজটির প্রপালশন প্ল্যান্ট বা ইঞ্জিন রুমের কোনো ক্ষতি হয়নি এবং বিমানবাহী রণতরীটি এখনো সম্পূর্ণ সচল রয়েছে।

এই ঘটনায় দুই নৌসেনা আহত হয়েছেন। তারা বর্তমানে চিকিৎসাধীন এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

এদিকে জাহাজ পর্যবেক্ষকদের তথ্য অনুযায়ী, আগুন লাগার আগের দিন পর্যন্ত রণতরীটি সৌদি আরবের উপকূলবর্তী Red Sea অঞ্চলে অবস্থান করছিল। রণতরীটির সঙ্গে সহায়ক হিসেবে আরও কয়েকটি যুদ্ধজাহাজ ছিল।

সূত্র: ইউএসএনআই নিউজ

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ