1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
শেখ হাসিনার গ্রেপ্তারের সম্ভাবনা নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য মানবপাচার-অনলাইন স্ক্যামের বিরুদ্ধে জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী ইরাকে হামলার পর ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্স খালিদ বিন সালমানের জরুরি বৈঠক যুক্তরাষ্ট্রের ‘শক্তিশালী’ হামলায় ফের উত্তপ্ত ইরান-মার্কিন টানাপোড়েন হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ নিয়ে ইরান-ওমান দ্বন্দ্ব: তেহরান ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা: ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর আঘাত ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: মার্কিন সেনাদের লক্ষ্য করে ‘সারপ্রাইজ অ্যাটাক’ মেয়েকে মানসিক রোগী দাবি করে ফেসবুক লাইভে ক্ষমা চাইলেন জামায়াত নেতা ১৩ বছরের জন্য যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির নীতিগত অনুমোদন গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের চিঠি

ইরানি হা ম লা য় লণ্ডভণ্ড মা র্কি ন প্রতিরক্ষা: ৩০ কোটি ডলারের ‘থাড’ রাডার ধ্বং-স, বিপাকে যুক্তরাষ্ট্র

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ২৪৩ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | Falconnews24.com

উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক শক্তির দম্ভ চূর্ণ করে দিয়েছে ইরান। যুদ্ধের শুরুর কয়েক দিনেই যুক্তরাষ্ট্রের অত্যন্ত স্পর্শকাতর এবং ব্যয়বহুল ‘থাড’ (THAAD) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি প্রধান রাডার ধ্বংস করে দিয়েছে তেহরান। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ব্লুমবার্গ এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।

হামলার ভয়াবহতা ও ক্ষয়ক্ষতি: স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে সিএনএন জানিয়েছে, জর্ডানের মুয়াফফাক সালতি বিমানঘাঁটিতে মোতায়েন করা মার্কিন ‘টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স’ বা থাড ব্যবস্থার রাডার এবং এর আনুষঙ্গিক সরঞ্জাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সামরিক বিশ্লেষকদের মতে, শুধু এই রাডার সিস্টেমটির মূল্যই প্রায় ৩০ কোটি ডলার।

প্রতিরক্ষায় বিশাল ফাটল: ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের বিশেষজ্ঞ রায়ান ব্রবস্ট জানান, এই রাডারটি ধ্বংস হওয়ায় জর্ডানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের ফাঁক তৈরি হয়েছে। থাড ব্যবস্থা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য প্যাট্রিয়ট ব্যাটারির চেয়েও অনেক বেশি শক্তিশালী। এখন এই রাডারটি অচল হওয়ায় পুরো দায়িত্ব প্যাট্রিয়ট ব্যবস্থার ওপর পড়েছে, যা আমেরিকার জন্য চরম ঝুঁকির কারণ।

২ বিলিয়ন ডলারের সরঞ্জাম হারাল যুক্তরাষ্ট্র: তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতের মধ্যে আমেরিকা এ পর্যন্ত প্রায় ২ বিলিয়ন (২০০ কোটি) ডলার সমমূল্যের সামরিক সরঞ্জাম হারিয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে দক্ষিণ কোরিয়ায় মোতায়েন থাকা মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এখন মধ্যপ্রাচ্যে সরিয়ে আনার বিষয়ে আলোচনা চালাচ্ছে ওয়াশিংটন ও সিউল।

লুকিয়ে রাখা হয়েছিল তথ্য: জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি এবং ৩ মার্চ জর্ডানের ঘাঁটিতে ইরান দু’টি বড় হামলা চালায়। শুরুতে মার্কিন বাহিনী দাবি করেছিল তারা সব হামলা প্রতিহত করেছে। কিন্তু স্যাটেলাইট ছবি ও পরে মার্কিন কর্মকর্তাদের স্বীকারোক্তিতে এখন রাডার ধ্বংসের খবরটি প্রকাশ্যে এলো।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ