1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
সিরাজগঞ্জ মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, পাশেই পুলিশের টহল সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ায় মানিকে মুক্তিযোদ্ধা বানানো হয়েছে, সাঈদী রাজাকার ছিলেন না: মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ১ কেজি স্বর্ণসহ শেহবাজের ৩ ডজনের বেশি উপহার তোষাখানায়, বিক্রি হবে নিলামে দেশে ফিরলে শেখ হাসিনা মবের শিকার হবেন না: ডা. জাহেদ আমলাতান্ত্রিক জটিলতায় জুলাই যোদ্ধাদের চিকিৎসায় যেন গাফিলতি না হয়: নাহিদ ইসলাম নীলফামারীর ডিমলায় ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মিছিল, গ্রেপ্তার ৪ কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্বাসউদ্দীনের ভাওয়াইয়া গান নিয়ে উৎসব করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী ‘খাল কেটে কুমির এনেছি, আগে ১০% নিতো এখন ২০% নেয়’: হান্নান মাসউদ কখনো যুক্তরাষ্ট্র, কখনো চীন, পাকিস্তানের পররাষ্ট্রনীতির নানা রূপ নীলফামারীতে বিএনপি নেতার গাড়িবহরে হামলার মামলায় আ.লীগের ৩ নেতাকর্মী আটক

১ কেজি স্বর্ণসহ শেহবাজের ৩ ডজনের বেশি উপহার তোষাখানায়, বিক্রি হবে নিলামে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ কিরগিজস্তান থেকে উপহার হিসেবে প্রাপ্ত ১ কেজি খাঁটি স্বর্ণসহ তিন ডজনেরও বেশি সরকারি উপহার তোষাখানায় জমা দিয়েছেন। এসব উপহার খোলা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। মঙ্গলবার (২৭ অক্টোবর) ক্যাবিনেট ডিভিশনের প্রকাশ করা নথির বরাতে গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত কিরগিজস্তান সফরের সময় শেহবাজ শরিফ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছ থেকে এসব উপহার গ্রহণ করেন। উপহারগুলোর মধ্যে রয়েছে মূল্যবান স্বর্ণ, শিল্পকর্ম এবং অন্যান্য বিলাসবহুল সামগ্রী। পাকিস্তান সরকারের নীতি অনুযায়ী, সরকারি কর্মকর্তারা বিদেশি সফরে প্রাপ্ত যেকোনো মূল্যবান উপহার তোষাখানায় জমা দিতে বাধ্য। এসব উপহার নিলামের মাধ্যমে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ সংগ্রহ করা হয়।

সূত্র: গালফ নিউজ

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ