পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ কিরগিজস্তান থেকে উপহার হিসেবে প্রাপ্ত ১ কেজি খাঁটি স্বর্ণসহ তিন ডজনেরও বেশি সরকারি উপহার তোষাখানায় জমা দিয়েছেন। এসব উপহার খোলা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। মঙ্গলবার (২৭ অক্টোবর) ক্যাবিনেট ডিভিশনের প্রকাশ করা নথির বরাতে গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত কিরগিজস্তান সফরের সময় শেহবাজ শরিফ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছ থেকে এসব উপহার গ্রহণ করেন। উপহারগুলোর মধ্যে রয়েছে মূল্যবান স্বর্ণ, শিল্পকর্ম এবং অন্যান্য বিলাসবহুল সামগ্রী। পাকিস্তান সরকারের নীতি অনুযায়ী, সরকারি কর্মকর্তারা বিদেশি সফরে প্রাপ্ত যেকোনো মূল্যবান উপহার তোষাখানায় জমা দিতে বাধ্য। এসব উপহার নিলামের মাধ্যমে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ সংগ্রহ করা হয়।
সূত্র: গালফ নিউজ