1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
বাড়িতে বাবার লাশ রেখে সংঘর্ষ: এবার মাকে বাড়িছাড়া করল সেই দুই ভাই গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার হরমুজ প্রণালী থেকে সব মাইন নিষ্ক্রিয় করা হয়েছে: ট্রাম্প শরীয়তপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ৩ গ্যাস সংকট কাটাতে আরও দুই বছর লাগতে পারে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ চীনের তৈরি জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর সড়ক দুর্ঘটনায় বছরে ৫ হাজার মৃত্যু, ২০৩০ সালের মধ্যে অর্ধেকে নামানোর লক্ষ্য: সড়কমন্ত্রী

হরমুজ প্রণালী থেকে সব মাইন নিষ্ক্রিয় করা হয়েছে: ট্রাম্প

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালীতে পেতে রাখা সব মাইন অপসারণ বা নিষ্ক্রিয় করেছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরুর পর থেকে ইরান এ গুরুত্বপূর্ণ জলপথটি কার্যত বন্ধ করে রেখেছে।

ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেছেন, “ইরানকে জানিয়ে দেওয়া হয়েছে যে, এ প্রণালীতে কোনো জাহাজ বা নৌকা নতুন করে মাইন পাতার চেষ্টা চালালে তাৎক্ষণিক ও পরিকল্পিতভাবে সেটি ধ্বংস করা হবে।” তবে ট্রাম্পের এ বক্তব্যের বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইরান।

হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম ওঠানামা করছে। যুদ্ধের আগে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরল প্রাকৃতিক গ্যাস এ জলপথ দিয়ে পরিবহন করা হতো। গত ২৮ ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের পর থেকেই হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বেড়েছে।

ট্রাম্প প্রায়ই বলে আসছেন, হরমুজ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আছে। তবে ইরান এমন সব জাহাজের ওপর গুলি চালিয়েছে, যেগুলোর বিরুদ্ধে তাদের অনুমতি ছাড়া পার হওয়ার চেষ্টার অভিযোগ রয়েছে। হরমুজ প্রণালী বন্ধ করার পাশাপাশি ইরান ইসরায়েল এবং পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের আরব মিত্রদের বিরুদ্ধেও প্রতিশোধমূলক ব্যবস্থা নিয়েছিল।

এদিকে, যুদ্ধ শেষ করার লক্ষ্যে শান্তি আলোচনার সুবিধার্থে করা একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়েছে এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মাঝে মধ্যেই গুলি বিনিময় হচ্ছে। এ সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে একগুচ্ছ অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব বজায় রাখা যেকোনো দেশ আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ