1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ

শেরপুরে পাসপোর্ট অফিস সহকারী পরিচালক ও এক নারী আটক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) রুস্তম আলীকে এক নারীসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে শেরপুর পৌরসভার নবীনগর নয়াপাড়া এলাকায় পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় তাদের বাসভবন থেকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

তথ্য সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় সহকারী পরিচালকের বাসভবনে এক অপরিচিত নারীকে প্রবেশ করতে দেখেন স্থানীয়রা। ঘটনাটি নিয়ে তারা সন্দেহ প্রকাশ করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে শেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সহকারী পরিচালক রুস্তম আলী ও ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।

এ বিষয়ে শেরপুর সদর থানার ওসি সোহেল রানা বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তথ্য যাচাই ও জিজ্ঞাসাবাদের জন্য সহকারী পরিচালক ও ওই নারীকে থানায় নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকায় প্রায়ই অপরিচিত নারীদের দেখা যায় এবং বিষয়টি নিয়ে তাদের মধ্যে অস্বস্তি বিদ্যমান। তবে এ ঘটনার পিছনে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই বলেও তারা জানান। পুলিশ এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেনি বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ