1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
শেখ হাসিনার গ্রেপ্তারের সম্ভাবনা নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য মানবপাচার-অনলাইন স্ক্যামের বিরুদ্ধে জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী ইরাকে হামলার পর ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্স খালিদ বিন সালমানের জরুরি বৈঠক যুক্তরাষ্ট্রের ‘শক্তিশালী’ হামলায় ফের উত্তপ্ত ইরান-মার্কিন টানাপোড়েন হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ নিয়ে ইরান-ওমান দ্বন্দ্ব: তেহরান ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা: ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর আঘাত ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: মার্কিন সেনাদের লক্ষ্য করে ‘সারপ্রাইজ অ্যাটাক’ মেয়েকে মানসিক রোগী দাবি করে ফেসবুক লাইভে ক্ষমা চাইলেন জামায়াত নেতা ১৩ বছরের জন্য যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির নীতিগত অনুমোদন গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের চিঠি

শেখ হাসিনার গ্রেপ্তারের সম্ভাবনা নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে আইনগত সহায়তা বিষয়ে ব্র্যাক ও ব্লাস্টের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার প্রত্যর্পণের চেষ্টা করছে। তিনি বলেন, ‘একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেও যদি তিনি বাংলাদেশের নাগরিক হিসেবে দেশে এসে আত্মসমর্পণ করতে চান, তাহলে আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সম্ভবত আত্মসমর্পণের আগেই তাকে গ্রেপ্তার করা হবে। তবে আইনের বাইরে কিছুই করা হবে না।’

মন্ত্রী আরও বলেন, ‘তিনি দেশে এলে আইন তার নিজস্ব গতিতে চলবে। আইন আমাদের যে ক্ষমতা দিয়েছে, আমরা সেই ক্ষমতাই প্রয়োগ করব।’ শেখ হাসিনার কাছে পাসপোর্ট না থাকলে তিনি কীভাবে দেশে ফিরবেন এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘তিনি কীভাবে আসবেন, সেটি তার বিষয়। আমাদের দায়িত্ব হলো, তিনি বাংলাদেশের আইনি এখতিয়ারের মধ্যে এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া।’

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে এখনো সরকারের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। তিনি আরও জানান, জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন নির্ধারিত সময়ের মধ্যেই আহ্বান করা হবে। তাই আপাতত রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজনীয়তা দেখছেন না। তবে প্রয়োজনে সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ