1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দিতে দিলে ধরে নেওয়া হবে ভারত ইন্ধন দিচ্ছে: আসিফ মাহমুদ নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পাল্টাপাল্টি হামলায় নিহত ২২ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০ দিনের যুক্তরাষ্ট্র সফর, জাতিসংঘে ভাষণ দেবেন পরিবেশ সংরক্ষণে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার আওয়ামী লীগ শুধু উঁকি দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রমে সতর্ক থাকতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় – স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্প ইরানে সামরিক হামলা বাতিল করেছেন, ‘চুক্তির রূপরেখা’ নিয়ে সমাধানে পৌঁছেছে যুক্তরাষ্ট্র

শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দিতে দিলে ধরে নেওয়া হবে ভারত ইন্ধন দিচ্ছে: আসিফ মাহমুদ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলে তা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার ক্ষেত্রে ভারতের প্রত্যক্ষ ইন্ধন হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর কাঁঠালবাগান এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে শহীদদের জন্য দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, বন্দী বিনিময় চুক্তির আওতায় ভারতের উচিত শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়া। তার দাবি, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া বা না দেওয়ার সঙ্গে ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের কোনো প্রভাব পড়বে না এবং ভারতও তাকে রাখতে আগ্রহী নয়। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শাসনের পতন ঘটলেও দুই বছর পরও সেই ব্যবস্থার সম্পূর্ণ অবসান নিশ্চিত করা সম্ভব হয়নি।

তিনি তার বক্তৃতায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে বলেন, ‘একাত্তরের মতো জুলাইও আমাদের ইতিহাসের গৌরবময় অধ্যায়। এই আন্দোলনে নেতৃত্বদানকারী সকলকে আমরা শ্রদ্ধা জানাই। তবে দুঃখের বিষয়, এই আন্দোলনের নেতৃত্বদানকারী অনেকেই এখন বিতর্কিত।’ তিনি প্রশ্ন তোলেন, ‘যারা নিজেদের মাঝে ঐক্য ধরে রাখতে পারেনি, তারাই কীভাবে দেশের ঐক্য বজায় রাখবে?’

এনসিপি নেতা তাঁর ভাষণে বর্তমান সরকারের বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে জাতি সবাইকে নিয়ে এগিয়ে গিয়েছিল। কিন্তু বর্তমানে ক্ষমতাসীনরা শুধু নিজ দলের লোকদের নিয়েই সরকার চালাচ্ছে।’

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ