
লক্ষ্মীপুর,রামগঞ্জ,নোয়াগাঁ ইউনিয়ন,হোটাটিয়া চৌকিদার বাড়ী থেকে হোটাটিয়া বাজার পর্যন্ত সড়ক উন্নয়ন কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, রাস্তার পিচ ঢালাইয়ের কিছুদিনের মধ্যেই বিভিন্ন স্থানে পিচ উঠে যেতে শুরু করেছে। এতে জনসাধারণের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং কাজের মান ঠিকভাবে তদারকি না করায় রাস্তার এমন বেহাল অবস্থা হয়েছে। তারা অভিযোগ করেন, সরকারি অর্থ ব্যয়ে নির্মিত রাস্তা দীর্ঘস্থায়ী হওয়ার কথা থাকলেও কাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই পিচ উঠে যাওয়ায় দুর্ভোগ বাড়ছে।সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজে গুণগত মানের ঘাটতি থাকতে পারে। এছাড়া স্থানীয় প্রভাবশালী কয়েকজন ব্যক্তির হস্তক্ষেপের কারণেও কাজের মান যথাযথভাবে নিশ্চিত হয়নি বলে অনেকে দাবি করছেন।
এলাকাবাসী দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং মানসম্মতভাবে পুনরায় রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন।