1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
মেরে ফেললেও আমাদের লড়াই চলবে: এনসিপি এমপি আতিক মুজাহিদ বৈঠক ফলপ্রসূ হয়েছে, শিগগিরই বাংলাদেশ সফর করবেন মার্কিন বিনিয়োগকারীরা: সার্জিও গোর নাসীরুদ্দীনের হুমকি: ‘সব ফাঁস করে দেবো’, রাশেদ খাঁনের দাবি শেখ হাসিনার গ্রেপ্তারের সম্ভাবনা নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য মানবপাচার-অনলাইন স্ক্যামের বিরুদ্ধে জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী ইরাকে হামলার পর ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্স খালিদ বিন সালমানের জরুরি বৈঠক যুক্তরাষ্ট্রের ‘শক্তিশালী’ হামলায় ফের উত্তপ্ত ইরান-মার্কিন টানাপোড়েন হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ নিয়ে ইরান-ওমান দ্বন্দ্ব: তেহরান ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা: ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর আঘাত ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: মার্কিন সেনাদের লক্ষ্য করে ‘সারপ্রাইজ অ্যাটাক’

মেরে ফেললেও আমাদের লড়াই চলবে: এনসিপি এমপি আতিক মুজাহিদ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ বলেছেন, \’মারতে চান, মেরে ফেলেন। তারপরও সন্ত্রাসী রাজনীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।\’

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শুক্রবার (৩১ জুলাই) দলের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির পর নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ করে তিনি এ মন্তব্য করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত নেতা-কর্মীদের দেখা করতে গিয়ে তিনি সাংবাদিকদের এ বিষয়ে জানান।

ড. মুজাহিদ বলেন, \’জুলাইয়ের শহীদদের রক্ত এখনো শুকায়নি, অনেক আহত এখনো কষ্টে আছেন। আমরা জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছি। অথচ এক কিশোর জুলাই যোদ্ধার দুটি চোখ নষ্ট করে দেওয়া হয়েছে।\’

তিনি আরও বলেন, \’প্রতিবাদ মিছিল শেষে বাড়ি ফেরার পথে আমাদের এক সহযোদ্ধাকে অতর্কিতভাবে মারধর করা হয়েছে। আল্লাহর রহমতে সে বেঁচে আছে।\’ আহত শাওন সম্পর্কে তিনি জানান, \’তার অবস্থা ভালো নয়। ডান চোখে ঠিকমতো দেখতে পাচ্ছে না। সে পিতৃহীন একটি মেধাবী ছেলে।\’

এই সংসদ সদস্য বাংলাদেশে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠার ওপর জোর দেন। তার মতে, \’রাজনৈতিক মতভেদের কারণে প্রতিপক্ষকে হামলা বা সহিংসতার মাধ্যমে দমন করার সংস্কৃতি বন্ধ করতে হবে। আমাদের সবাইকে মেরে ফেললেও আমরা মানুষের অধিকার ও সন্ত্রাসী রাজনীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।\’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, \’হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। আমরা আইনের শাসনে বিশ্বাস করি। সরকার এ ঘটনায় কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার বিষয়।\’

হামলার ঘটনায় দলীয় পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে ড. মুজাহিদ বলেন, দ্রুত মামলা করা হবে। তিনি জুলাই সনদ ও রাষ্ট্র সংস্কারের দাবি পুনর্ব্যক্ত করে বলেন, \’মানুষ যেন স্বাধীনভাবে মতপ্রকাশ ও রাজনীতি করতে পারে – সেটিই আমাদের প্রত্যাশা।\’

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ