
সৌদি আরবের মদিনা মোনাওয়ারায় ইসলামের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত বহু ঐতিহাসিক স্থাপনা রয়েছে। মসজিদে নববি, মসজিদে কুবা কিংবা মসজিদে কিবলাতাইনের মতো বহু পরিচিত স্থাপনার পাশাপাশি কিছু অপেক্ষাকৃত কম পরিচিত মসজিদও ইতিহাস ও ঐতিহ্যের কারণে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মসজিদে রাবিয়া বিন মালিক, যা ‘রেড মসজিদ’ বা ‘লাল মসজিদ’ নামে পরিচিত। এই মসজিদটি ইসলামের প্রাথমিক যুগের এক গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের কাছে এটি অতীতের গৌরবময় ইতিহাসের সাক্ষী হিসেবে বিশেষভাবে মূল্যবান।