
ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড়ে ট্রাফিক পুলিশের সিএনজি চালকদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে একটি ভিডিও মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, ট্রাফিক পুলিশ সরাসরি টাকা না নিয়ে পাশের একজন ডাব বিক্রেতার মাধ্যমে টাকা নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, এই পদ্ধতিতে ঘুষ নেওয়ার ঘটনা আগেও বিভিন্ন সময়ে ঘটেছে বলে স্থানীয়দের দাবি। তবে এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।
ভিডিওটি নেটিজেনদের মধ্যে হাস্যরসও সৃষ্টি করেছে। অনেকেই পুলিশের এই সুক্ষ্ম কৌশল নিয়ে মন্তব্য করতে দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।