1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা, গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে ইরানের হুঁশিয়ারি: ইউরোপকে যুদ্ধের মাশুল দিতে হবে ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদ ও বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা ‘আমার জীবন এখানে দাফন হয়ে গেছে’, পরিবারের ১২ সদস্যকে হারানো ইরানি যুবকের হৃদয়বিদারক বক্তব্য যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা নয়, চাই নীতির পরিবর্তন: ফয়জুল করীম ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত, সংবর্ধনায় অশ্লীল নৃত্যের অভিযোগ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন লালমনিরহাটের কৃতি সন্তান মিনহাজুল ইসলাম বাপ্পি সৌদি আরবের ইসলামি বিশ্ববিদ্যালয়ে ১০০ মুসলিম মনীষীর বই নিষিদ্ধ

প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসমর্থন ৭৫.৩%: ডেল্টাগ্রাম জরিপ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৯৯ বার দেখা হয়েছে

গবেষণা প্রতিষ্ঠান ডেল্টাগ্রামের সর্বশেষ জরিপ অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৭৫.৩% বাংলাদেশি সন্তুষ্ট। ৩,০০০ জনের ওপর পরিচালিত এ জরিপে ১৭.৫% অসন্তোষ এবং ৭.২% নিরপেক্ষ মত প্রকাশ করেছেন। বিএনপি সরকার গঠনের চার মাস পর গত জুনে এ জরিপটি পরিচালনা করা হয়।

বিভাগীয় ফলাফলে রংপুরে সর্বোচ্চ ৮৩.১% সমর্থন দেখা গেছে, অন্যদিকে ঢাকায় সর্বনিম্ন ৭০.৪%। গ্রামীণ এলাকায় সমর্থনের হার ৭৮.৫% যা শহুরে এলাকার ৭০.১% এর চেয়ে বেশি। ৬০ ঊর্ধ্ব বয়সীদের মধ্যে সমর্থন তুলনামূলক কম (৭০.৯%)।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বিএনপি সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর মেয়াদসীমা নির্ধারণ ও দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের কাজ শুরু করেছে। জরিপে ৭০% তথ্য সরাসরি সাক্ষাৎকার এবং ৩০% ফোনে সংগ্রহ করা হয়েছে।

ডেল্টাগ্রাম জানিয়েছে, ১৫০টি নমুনা এলাকা থেকে দুই ধাপের স্তরভিত্তিক নমুনা পদ্ধতিতে এ জরিপ পরিচালনা করা হয়েছে। ৯৫% নির্ভরযোগ্যতায় জাতীয় পর্যায়ে সম্ভাব্য ত্রুটির সীমা ±২.১% থেকে ±২.৪%। তবে গবেষকরা সতর্ক করেছেন যে বিভাগভিত্তিক ফলাফলে পরিসংখ্যানগত বিচ্যুতি থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ