
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় তার বন্ধু দীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সঙ্গে প্রায় ছয় ঘণ্টা সময় কাটিয়েছিলেন দীপ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য দীপকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মৃত্যুর আগে তাহসিফের শেষ সময়গুলো কখন, কোথায় কাটিয়েছিলেন, সেসব তথ্য জানতে পিবিআই তদন্ত করছে বলে জানা গেছে। তাহসিফের মৃত্যুর রহস্য উদঘাটনে দীপের জবানবন্দি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত কয়েকদিন ধরে তাহসিফের মৃত্যু নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। এই রহস্যময় মৃত্যুর তদন্তে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি পুলিশ।
সূত্র: জানায়