
ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে বিজয়ী হয়ে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন নেতাকর্মীদের বিজয় মিছিল না করার আহ্বান জানিয়েছেন। এছাড়া তিনি প্রতিপক্ষ দলসহ সব রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কোনো ধরনের অশোভন আচরণ না করারও নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় ফয়সল আমীন এই আহ্বান জানান। তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও সংযত আচরণ বজায় রাখারও পরামর্শ দেন।
উপনির্বাচনে জয়লাভের পর এই ধরনের বার্তা দেওয়ায় ফয়সল আমীনের প্রশংসা করছেন স্থানীয়রা। তারা মনে করছেন, এতে রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে সাহায্য হবে।