1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
বেনাপোলে বিএনপির মশাল মিছিল, স্লোগানে মুখর রাজপথ চরমোনাই মাহফিলে পথভোলা মানুষদের আল্লাহর সঙ্গে পরিচয় করানো হয়: পীরের বক্তব্য সিরাজগঞ্জে আ.লীগ নেতাকে গ্রেফতারে বাধা: পুলিশ ফিরে গেল খালি হাতে ছাত্রনেতাদের ‘ভালো পরিবারে’ বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন জামায়াত আমির লালমনিরহাটে জাল নোটসহ দুই যুবক গ্রেপ্তার মজুরি বৃদ্ধির ঘোষণায় গাজীপুরে শ্রমিকদের আনন্দ মিছিল ৭০ শতাংশ মানুষের মতামত উপেক্ষা করে জাতীয় ঐক্য সম্ভব নয়: জামায়াত নেতা মুজিবুর নড়াইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে বক্তব্য, মঞ্চ ২৪-এর ফাহিম ফারুকীর বিরুদ্ধে মানহানির মামলা ফিলিস্তিনের পতাকা হাতে ইসরায়েলবিরোধী স্লোগান, তুর্কি সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

ছাত্রনেতাদের ‘ভালো পরিবারে’ বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন জামায়াত আমির

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ছাত্র সংসদের নেতাদের জন্য ‘ভালো পরিবারে’ বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, যেসব ছাত্রনেতাদের বিয়ের বয়স হয়েছে, তাদের জন্য বিয়ের ব্যবস্থা করে দেওয়া হবে।

শুক্রবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান এ কথা বলেন। তিনি শুধু বিয়ের আয়োজনের কথাই বলেননি, পাত্রীপক্ষ নির্বাচনের ক্ষেত্রেও ‘ভালো পরিবার’ নিশ্চিত করবেন বলেও জানিয়েছেন।

এসময় তরুণ ছাত্রনেতাদের উদ্দেশ্যে তিনি প্রচলিত চাকরির পেছনে না ছুটে নেতৃত্ব দেওয়া, উদ্ভাবনী কাজ করা এবং উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন। তার মতে, সমাজ পরিবর্তনে তরুণদের এগিয়ে আসা উচিত।

জামায়াত নেতার এই বক্তব্য ছাত্র রাজনীতির সংস্কৃতিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সৃষ্টি করেছে। অনেকে এই ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখলেও কেউ কেউ প্রশ্ন তুলেছেন রাজনৈতিক উদ্দেশ্যে এমন প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে কিনা।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ