1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা, গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে ইরানের হুঁশিয়ারি: ইউরোপকে যুদ্ধের মাশুল দিতে হবে ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদ ও বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা ‘আমার জীবন এখানে দাফন হয়ে গেছে’, পরিবারের ১২ সদস্যকে হারানো ইরানি যুবকের হৃদয়বিদারক বক্তব্য যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা নয়, চাই নীতির পরিবর্তন: ফয়জুল করীম ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত, সংবর্ধনায় অশ্লীল নৃত্যের অভিযোগ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন লালমনিরহাটের কৃতি সন্তান মিনহাজুল ইসলাম বাপ্পি সৌদি আরবের ইসলামি বিশ্ববিদ্যালয়ে ১০০ মুসলিম মনীষীর বই নিষিদ্ধ

চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা হবে: অর্থমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৮৩ বার দেখা হয়েছে

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন যে চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা করা হবে। তিনি বলেন, নতুন পে স্কেল সংক্রান্ত বিষয়ে সরকার কাজ করছে এবং বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলমান রয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে অর্থ মন্ত্রণালয়ে পে-স্কেল সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেছেন অর্থমন্ত্রী। এ বছরের মধ্যেই নতুন পে স্কেল বাস্তবায়ন হবে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “নতুন পে-স্কেল চলতি বছরের মধ্যেই বাস্তবায়িত হবে।”

অর্থমন্ত্রী আরও বলেন, “সবই হবে, তবে অধিকতর আলোচনার বিষয় আছে। আজকে একটা দিক নিয়ে আলোচনা করেছি। আরও অন্যান্য বিষয় আছে। সেসব আলোচনার পর পূর্ণাঙ্গ সিদ্ধান্ত হলে তখন আপনাদের সামনে উপস্থাপন করা হবে।”

পে-স্কেল ঘোষণার ক্ষেত্রে সরকার সব বিষয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলেও জানান অর্থমন্ত্রী। তিনি এ সময় সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানান। পূর্ণাঙ্গ ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পর সরকারের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ