
গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হাজারো মানুষের সমাগম ঘটেছে। মাঠের পশ্চিম পাশে চারটি খাটিয়াতে সাদা কাফনে মোড়ানো মরদেহ রাখা হয়েছে। মরদেহের পাশে দাঁড়িয়ে একজন আরেকজনকে জড়িয়ে কাঁদছেন। একসঙ্গে চারজনের জানাজা এর আগে কখনও হয়নি এই গ্রামে। নিহতদের স্বজন, গ্রামবাসী ও দূরদূরান্ত থেকে আসা মানুষের দৃষ্টি চারটি খাটিয়ার দিকে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের বাতাস। প্রতিবেশীরাও কাঁদছেন। বুধবার (২৮ অক্টোবর) এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।