1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
বাড়িতে বাবার লাশ রেখে সংঘর্ষ: এবার মাকে বাড়িছাড়া করল সেই দুই ভাই গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার হরমুজ প্রণালী থেকে সব মাইন নিষ্ক্রিয় করা হয়েছে: ট্রাম্প শরীয়তপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ৩ গ্যাস সংকট কাটাতে আরও দুই বছর লাগতে পারে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ চীনের তৈরি জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর সড়ক দুর্ঘটনায় বছরে ৫ হাজার মৃত্যু, ২০৩০ সালের মধ্যে অর্ধেকে নামানোর লক্ষ্য: সড়কমন্ত্রী

গ্যাস সংকট কাটাতে আরও দুই বছর লাগতে পারে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, দেশের গ্যাস সংকট কাটতে আরও প্রায় দুই বছর সময় লাগতে পারে। মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তিনি বলেন, “গ্যাস সরবরাহে এখনও কিছু সমস্যা রয়েছে এবং কার্গো সরবরাহে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে এ অবস্থা শীঘ্রই ঠিক হয়ে যাবে। জ্বালানি খাতে ভালো অবস্থায় যেতে সরকারের প্রায় দুই বছর সময় লাগতে পারে।”

ডা. জাহেদ বলেন, “এটি দীর্ঘদিনের পুঞ্জীভূত সংকট। দিনের শেষে আমাদেরকে একটি সিদ্ধান্ত নিতে হবে – হয় আমরা বেশি গ্যাস এনে বড় অঙ্কের ভর্তুকি দেব, নাকি কিছুটা লোডশেডিং মেনে নেব।”

তিনি ব্যাখ্যা করেন, “মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং অন্তর্বর্তী সরকারের সময় স্থলভাগে গ্যাস অনুসন্ধানে ব্যর্থতা এই সংকটের মূল কারণ। তবে আগের চেয়ে খারাপ অবস্থায় থাকব না বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।”

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও জানান, জ্বালানি সংকট কাটলে নতুন বিনিয়োগ আসবে এবং বন্ধ কারখানা পুনরায় চালু হবে। তিনি সিপিডির প্রতিবেদন যাচাই-বাছাই করার ঘোষণাও দেন।

সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, “বর্তমান সরকারের সময় সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সাংস্কৃতিক কর্মকাণ্ডের সম্প্রসারণে বিশেষ আগ্রহী।”

অপতথ্য প্রচার প্রসঙ্গে তিনি জানান, গত ছয় মাসে সরকার বিরোধী প্রায় ৪৬৪টি বড় অপতথ্য শনাক্ত করা হয়েছে, যেগুলো মোকাবিলায় একটি আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ