1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
ইয়াবা সেবন দেখে ফেলা ও বাধা দেওয়ায় শিক্ষক পরিবারের চারজনকে খুন ইসরায়েলি নাগরিক আহত: দখলকৃত পশ্চিম তীরে ছুরিকাঘাতের ঘটনায় ব্যাপক তল্লাশি কোরআন পড়া, বোঝা ও মানলে দুনিয়া-আখিরাতে মুক্তি: জামায়াত আমির ইরাকের কিছু তেল ট্যাংকারের জন্য হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার অনুমতি দিল ইরান তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে বিবৃতি প্রত্যাহার করল ভারত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন মেট্রোরেল লাইন-১ ও ৫ প্রকল্পে ব্যয় বৃদ্ধির প্রস্তাব, মোট ব্যয় দাঁড়াবে ১ লাখ ২১ হাজার কোটি টাকা দীপু মনির প্যারোলে মুক্তির পর স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজার সিদ্ধান্ত নেওয়া হবে কলকাতায় হোটেলে আগুন লেগে নারী ও শিশুসহ ৯ বাংলাদেশির মৃত্যু

কোরআন পড়া, বোঝা ও মানলে দুনিয়া-আখিরাতে মুক্তি: জামায়াত আমির

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বাস্তব জীবনে সহিহভাবে অর্থসহ কোরআন পড়তে শেখা প্রত্যেকের জন্যই ফরজ। কোরআন শুধু পড়লেই হবে না, তা শিখতে, বুঝতে এবং বাস্তব জীবনে মেনে চলতে হবে। তাহলেই দুনিয়া ও আখিরাতে মুক্তি পাওয়া সম্ভব।

শনিবার রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে দিনব্যাপী তা’লীমুল কুরআন বিভাগের জেলা ও মহানগরী দায়িত্বশীল সম্মেলনে তিনি এ বক্তব্য দেন। অনুষ্ঠানটি কেন্দ্রীয় তা’লীমুল কুরআন বিভাগের সেক্রেটারি ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের পরিচালনায় এবং অধ্যাপক ড. আবুল কালাম পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

জামায়াত আমির বলেন, “আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মানুষদের নবী, রাসুল (সা.) ও পয়গম্বর হিসেবে নির্বাচন করেছেন এবং তাদের ওপর কিতাব নাজিল করেছেন। তাই আল্লাহর এই কিতাব আমাদের সহিহভাবে পড়তে ও পড়া শিখতে হবে।” তিনি আরও বলেন, “মানুষ যখন আল্লাহর কিতাব মেনে চলেছে, তখন তারা দুনিয়াতে সম্মানের সঙ্গে শান্তিতে বসবাস করেছে। যখন তার কিতাব থেকে মানুষ দূরে সরে গেছে, তখনই তাদের ওপর নানা বালা-মুসিবত এসেছে।”

ডা. শফিকুর রহমান বলেন, “পবিত্র কোরআন শুধু পড়লেই হবে না, তা সহিহভাবে পড়তে ও শিখতে হবে, বুঝতে হবে এবং জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলেই আমাদের জীবন সার্থক হবে এবং দুনিয়া ও আখিরাতে আমরা মুক্তি পাব। এছাড়া মুক্তির আর কোনো পথ নেই।” তিনি কোরআন ও সুন্নাহ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।

জামায়াত নেতা বলেন, “কুরআন-সুন্নাহর সঠিক জ্ঞান ছাড়া কোরআনের নির্দেশনা যথাযথভাবে পালন করা সম্ভব নয়। একই সঙ্গে অন্যদের আল্লাহর দিকে আহ্বান করাও সম্ভব নয়।” তিনি আরও বলেন, “শুধু মুখে দাওয়াত দিলেই হবে না, নিজের জীবনেও ইসলামের শিক্ষা বাস্তবায়ন করতে হবে। সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আন্তরিকতার সঙ্গে মানুষকে ইসলামের দিকে আহ্বান জানাতে হবে।”

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি। বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ এবং তা’লীমুল কুরআন বিভাগের প্রধান উস্তাজ মাওলানা আব্দুর রহিম।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ