1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
শিশু মৃত্যুর ঘটনার পর তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল হরমুজ প্রণালীতে ৬ বাণিজ্যিক জাহাজ আটকের দাবি ইরানের শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল আ. লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে তফাৎ আছে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সাময়িক যুদ্ধ বন্ধে বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম দেশের বাজারের ৭৬ শতাংশ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত আলোচনার সুযোগ তৈরি করতেই ইরানে হামলা স্থগিত করেছেন ট্রাম্প, দাবি মার্কিন রাষ্ট্রদূতের ইরানি জাহাজে ইউক্রেনের হামলার জবাব দিতে হবে: আরাগচি যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা আঘাত হানবে না ইরান ফিলিস্তিনি যুবকের প্রতিশোধ, ইসরায়েলি সেনাদের অস্ত্র কেড়ে হত্যা

ইরানি জাহাজে ইউক্রেনের হামলার জবাব দিতে হবে: আরাগচি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

ইরানের একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের চালানো হামলার জবাব দিতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার (২৬ জুলাই) কাস্পিয়ান সাগরে সংঘটিত এই হামলায় বিস্ফোরণে এক নাবিক নিহত এবং আরেকজন আহত হওয়ার তথ্য জানিয়েছে তেহরান।

ইইউ প্রধান কাজা কাল্লাস এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আলাদা টেলিফোন আলাপে আব্বাস আরাগচি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এ বিষয়ে নিশ্চিত করা হয়।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয় যে নিহত নাবিকের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ক্রু সদস্যদের সহায়তায় এগিয়ে আসায় আস্ত্রাখান অঞ্চলের স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানান আরাগচি এবং কিয়েভ শাসনগোষ্ঠীর এমন দুঃসাহসিক পদক্ষেপ অবিলম্বে বন্ধের ওপর জোর দেন।

রাশিয়ান বার্তা অনুযায়ী টেলিফোন আলাপে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে ইরানের পক্ষ থেকে চালানো অব্যাহত কূটনৈতিক প্রচেষ্টা সম্পর্কেও ল্যাভরভকে অবহিত করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

এই ঘটনায় ইরানের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ইউক্রেনের বিরুদ্ধে নিয়মিত হামলা বন্ধের আহ্বান জানানো হয়েছে। তেহরান কিয়েভের এমন সিদ্ধান্তকে অত্যন্ত বিপজ্জনক ও উত্তেজক হিসেবে দেখছে বলে জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ