1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা, গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে ইরানের হুঁশিয়ারি: ইউরোপকে যুদ্ধের মাশুল দিতে হবে ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদ ও বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা ‘আমার জীবন এখানে দাফন হয়ে গেছে’, পরিবারের ১২ সদস্যকে হারানো ইরানি যুবকের হৃদয়বিদারক বক্তব্য যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা নয়, চাই নীতির পরিবর্তন: ফয়জুল করীম ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত, সংবর্ধনায় অশ্লীল নৃত্যের অভিযোগ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন লালমনিরহাটের কৃতি সন্তান মিনহাজুল ইসলাম বাপ্পি সৌদি আরবের ইসলামি বিশ্ববিদ্যালয়ে ১০০ মুসলিম মনীষীর বই নিষিদ্ধ

‘আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই’

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকার তাকে ‘ধরে আনতে’ চায়। তিনি বলেন, ‘আপনার (শেখ হাসিনা) আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই। তিনি আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে। আমরা তাকে ধরে আনতে চাই।’

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে সরকার আগ্রহী নয়—এমন আলোচনা কেউ কেউ করছেন। তবে আমরা একটা কথা খুব ক্লিয়ারলি বলতে চাই— মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফরের সঙ্গে যখন এটাকে কন্ডিশন হিসেবে দেয়া হয়েছে উই হ্যাভ টেক ইট সিরিয়াসলি। এজন্য আমরা প্রায় বলছি—শেখ হাসিনা আপনার আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই।

তার ভাষ্য, ‘আপনি (শেখ হাসিনা) পলাতক আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং আপনারা খেয়াল করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন—তার এখন আর আপিল করার সুযোগ নেই। উনি এসে আপিল করে তার যে বিচার হয়েছে, সেটা যে পুনর্বিবেচনা করাবেন সেই সময়ও নেই তার’—উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘ব্যাপারটা টেকনিক্যালি এখন এরকম—তিনি আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে। তাকে আমরা ধরে আনতে চাই।’

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার প্রসঙ্গও সংবাদ সম্মেলনে তোলেন ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, শুধু বাঁধন নন, ভবিষ্যতে বাংলাদেশ থেকে যাওয়া অন্য যে কেউ এ ধরনের হামলার শিকার হতে পারেন। এমন পরিস্থিতির মধ্যে শেখ হাসিনাকে ভারতীয় গণমাধ্যমে কথা বলতে দেখা বাংলাদেশের মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের কাছে এ বিষয়ে প্রশ্ন তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারত একদিকে ইতিবাচক বার্তা ও কিছু সংকেত দিচ্ছে, আবার অন্যদিকে এমন কিছু ঘটছে যা সেই ইতিবাচক অবস্থানকে নেতিবাচক করে তুলছে।

শেখ হাসিনার বিভিন্ন বক্তব্যের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে পাঠানো প্রতিবাদপত্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে পারস্পরিক আস্থার পরিবেশ তৈরি করা জরুরি। ভারত বাংলাদেশ সরকারের সঙ্গে যথেষ্টভাবে সম্পৃক্ত হতে চায়—এ বিষয়ে বাংলাদেশকে নিশ্চিত হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ