
আধুনিক যুদ্ধক্ষেত্রের নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত উৎকর্ষসাধন ও উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি বলেন, বর্তমান সময়ে যোগাযোগব্যবস্থায় সিগন্যালস কোরকে আরও দক্ষ, গতিশীল ও যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। এছাড়াও ইলেকট্রনিক যুদ্ধ, ড্রোন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং সাইবার যুদ্ধের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি। গতকাল সোমবার যশোর সেনানিবাসের সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।