1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
বিকেলে বসছে প্রথম বাজেট অধিবেশন রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড বিশ্বকাপের আগে স্বস্তি আর্জেন্টিনা শিবিরে, অনুশীলনে ফিরেছেন মেসি ইরান ‘শক্তিধর’, ‘আত্মগর্ব’ থেকে তারা চুক্তি করছে না: ট্রাম্প মে মাসে গণপিটুনিতে ৩১ নিহত, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু: এইচআরএসএস হরমুজ প্রণালিতে নতুন উত্তেজনা, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আবারও পরীক্ষার মুখে ১১ জুন শুরু বিশ্বকাপ ২০২৬, প্রথমবার অংশ নিচ্ছে ৪৮টি দল OpenAI Robotics-এর যাত্রা শুরু, ভবিষ্যতে কি সবার ঘরেই থাকবে ব্যক্তিগত রোবট? শেয়ারবাজারে আসার আগেই ১.৭৫ ট্রিলিয়ন ডলারের স্পেসএক্স, নতুন রেকর্ডের পথে মাস্ক ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ওপর চাপ বাড়ছে, প্রতিনিধি পরিষদে গুরুত্বপূর্ণ বিল পাস

‘জয় বাংলা’ স্লোগানে ফের খোলা হলো নিষিদ্ধ আ. লীগের কার্যালয়, উত্তোলন করা হলো পতাকা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৩ বার দেখা হয়েছে

দলীয় কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দলীয় কার্যালয় খুলেছেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে, জাতীয় সংগীত গেয়ে তারা কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে পীরগঞ্জ পৌর শহরের লিচুতলা এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে ২০-২৫ জন নেতাকর্মীকে দলের পক্ষে স্লোগান দিতে দেখা যায়।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম রব্বানী সাংবাদিকদের বলেন, “দীর্ঘ ১৭-১৮ মাস ধরে আমরা রাজনৈতিক কোনো কার্যক্রম পরিচালনা করতে পারিনি। আজ আমরা একত্রিত হয়ে দলীয় কার্যালয়ে যাই এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করি।”

তিনি আরও বলেন, “এই পতাকা উত্তোলন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি তৃণমূল আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করা এবং গণমানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার প্রতীক।”

গোলাম রব্বানী জানান, তারা সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, নতুন সদস্য সংগ্রহ এবং উন্নয়নমুখী কর্মসূচির মাধ্যমে আবারও দলীয় কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবেন।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ