1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
জনগণের জানমালের নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর গার্মেন্টস শিল্প রক্ষায় সরকারকে দ্রুতই টেকসই পদক্ষেপ নিতে হবে: জামায়াত আমির সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে শ্রমিক আন্দোলনে ভাঙচুর-লুটপাটের অভিযোগ, এমপি মজিবুরের বক্তব্য পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক তাহসিফের সঙ্গে উত্তরার বারে যাওয়া তরুণী তাসনিম গ্রেপ্তার, রিমান্ড আবেদন এমপির বিরুদ্ধে অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা এনসিপি নেতার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে হাইকোর্টের জামিন সমালোচনা অপরাধ হবে না, সাংবাদিকদের স্বাধীনতা থাকবে, এমন বাংলাদেশ চেয়েছিলাম: পাটওয়ারী জাতীয় যুব দিবসে তরুণদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা প্রধানমন্ত্রীর

আওয়ামী লীগের ‘দুর্গে’ হানা: ‘প্রতিপক্ষের’ ভোটেই শরীয়তপুরের তিন আসন বিএনপির

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৩৩ বার দেখা হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি বড় রাজনৈতিক চমক দেখা গেছে শরীয়তপুরে। দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের ‘দুর্গ’ হিসেবে পরিচিত এই জেলার তিনটি সংসদীয় আসনেই বিজয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থীরা।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও নেতারা মনে করছেন, এই অভাবনীয় ফলাফলের পেছনে বড় ভূমিকা রেখেছে স্থানীয় আওয়ামী লীগের একটি অংশের ভোট। নির্বাচনে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায়, তাদের একটি বড় অংশের ভোট বিএনপির দিকে প্রবাহিত হয়েছে বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, নির্বাচনের আগে গত দুই মাসে জেলার বিভিন্ন স্তরের প্রায় পাঁচ হাজার আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। এছাড়া, নাম প্রকাশ না করার শর্তে একাধিক তৃণমূল আওয়ামী লীগ নেতা স্বীকার করেছেন, তারা ও তাদের অনুসারীরা কেন্দ্রে গিয়ে ধানের শীষেই ভোট দিয়েছেন।

ফলাফল এক নজরে:

  • শরীয়তপুর–১: ৭৭,৩৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির সাঈদ আহমেদ।
  • শরীয়তপুর–২: ১ লাখ ২৯ হাজার ৮১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির সফিকুর রহমান।
  • শরীয়তপুর–৩: ১ লাখ ৭ হাজার ৫১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির মিয়া নুরুদ্দিন আহাম্মেদ (অপু)।

উল্লেখ্য, ১৯৯১ সাল থেকে এই জেলার আসনগুলো মূলত আওয়ামী লীগের দখলেই ছিল। শুধুমাত্র ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে একটি আসনে বিএনপি জয় পেয়েছিল। দীর্ঘ সময় পর, এই ফলাফল জেলার রাজনৈতিক সমীকরণে একটি নতুন বাস্তবতা তৈরি করলো বলে মনে করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ