1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
শেখ হাসিনার গ্রেপ্তারের সম্ভাবনা নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য মানবপাচার-অনলাইন স্ক্যামের বিরুদ্ধে জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী ইরাকে হামলার পর ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্স খালিদ বিন সালমানের জরুরি বৈঠক যুক্তরাষ্ট্রের ‘শক্তিশালী’ হামলায় ফের উত্তপ্ত ইরান-মার্কিন টানাপোড়েন হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ নিয়ে ইরান-ওমান দ্বন্দ্ব: তেহরান ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা: ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর আঘাত ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: মার্কিন সেনাদের লক্ষ্য করে ‘সারপ্রাইজ অ্যাটাক’ মেয়েকে মানসিক রোগী দাবি করে ফেসবুক লাইভে ক্ষমা চাইলেন জামায়াত নেতা ১৩ বছরের জন্য যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির নীতিগত অনুমোদন গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের চিঠি

ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াতের এমপিরা: শিশির মনির

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮৯ বার দেখা হয়েছে

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা (এমপি) কোনো ধরনের ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারের দেওয়া প্লট গ্রহণ করবেন না। দলটির নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির এই ঘোষণা দিয়েছেন।

আজ (সোমবার) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

শিশির মনির তার পোস্টে উল্লেখ করেন, এটি তাদের পূর্বঘোষিত সিদ্ধান্ত। এর আগে, ২০২৫ সালের ৭ নভেম্বর সিলেটে এক কনভেনশনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ঘোষণা দিয়েছিলেন, তাদের দল থেকে একজনও যদি এমপি নির্বাচিত হন, তিনি সরকারি প্লট বা শুল্কমুক্ত গাড়ির সুবিধা নেবেন না। সেই প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন করতে যাচ্ছে দলটি।

উল্লেখ্য, এবারের নির্বাচনে জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করে সংসদের দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে। তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মোট ৭৭টি আসনে জয় পেয়েছে। ফলে, জামায়াতের এই সিদ্ধান্তটি তাদের সকল এমপির ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ