1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
বিকেলে বসছে প্রথম বাজেট অধিবেশন রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড বিশ্বকাপের আগে স্বস্তি আর্জেন্টিনা শিবিরে, অনুশীলনে ফিরেছেন মেসি ইরান ‘শক্তিধর’, ‘আত্মগর্ব’ থেকে তারা চুক্তি করছে না: ট্রাম্প মে মাসে গণপিটুনিতে ৩১ নিহত, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু: এইচআরএসএস হরমুজ প্রণালিতে নতুন উত্তেজনা, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আবারও পরীক্ষার মুখে ১১ জুন শুরু বিশ্বকাপ ২০২৬, প্রথমবার অংশ নিচ্ছে ৪৮টি দল OpenAI Robotics-এর যাত্রা শুরু, ভবিষ্যতে কি সবার ঘরেই থাকবে ব্যক্তিগত রোবট? শেয়ারবাজারে আসার আগেই ১.৭৫ ট্রিলিয়ন ডলারের স্পেসএক্স, নতুন রেকর্ডের পথে মাস্ক ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ওপর চাপ বাড়ছে, প্রতিনিধি পরিষদে গুরুত্বপূর্ণ বিল পাস

ব্রাহ্মণবাড়িয়া-২ এ বড় অঘটন: জোট প্রার্থীকে হারিয়ে ৩৮ হাজার ভোটের ব্যবধানে জিতলেন স্বতন্ত্র রুমিন ফারহানা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৩ বার দেখা হয়েছে

সারাদেশের অন্যতম আলোচিত আসন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) এ বড় অঘটন ঘটিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বিএনপি জোট সমর্থিত প্রার্থী জুনায়েদ আল হাবীবকে ৩৮ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

আসনটির মোট ১৫২টি কেন্দ্রের সবগুলোর ভোট গণনা শেষে, ‘হাঁস’ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুমিন ফারহানা পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে পেয়েছেন ৮০ হাজার ৪৩৪টি ভোট।

এর ফলে, ৩৮ হাজার ১১৩ ভোটের বিশাল ব্যবধানে ব্যারিস্টার রুমিন ফারহানা বেসরকারিভাবে জয়লাভ করলেন।

এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করা অন্য প্রার্থীদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আশরাফ উদ্দিন মাহদি (শাপলা কলি) পেয়েছেন ২০,৪০১ ভোট এবং আরেক স্বতন্ত্র প্রার্থী এস. এন. তরুণ দে (কলার ছড়ি) পেয়েছেন ১২,৫৬০ ভোট।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ