1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
মার্কিন ট্যাংকারে আইআরজিসির ভয়াবহ হামলা; হরমুজ প্রণালি কি তবে বন্ধ করে দিচ্ছে ইরান? বিএনপিকে ক্ষমতায় আনতে বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর ষড়যন্ত্রের অভিযোগ জামায়াতের! ট্রাম্প ও বাইডেনকে হ-ত্যার ষড়যন্ত্র! যুক্তরাষ্ট্রে পাকিস্তানি ব্যবসায়ী গ্রেপ্তার ইরান সীমান্তে এবার মহাপ্রলয়! আকাশপথের পর এবার শুরু হলো স্থল যুদ্ধ। শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে সারজিসের রাজনৈতিক স্লোগান; সিলেটে সমালোচনার ঝড় ‘এক টাকাও দুর্নীতি করিনি, চুরি করে বেঁচে থাকার জন্য জন্ম হয়নি’: আসিফ নজরুল ইরানের পাল্টাহামলায় ট্রাম্পের ‘দ্রুত বিজয়’ ম্লান; আলোচনার প্রস্তাব নাকচ করে রণক্ষেত্রে অনড় তেহরান ইরানের আকাশ এখন যুক্তরাষ্ট্রের কব্জায়; লোহিত সাগরে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিল মার্কিন সাবমেরিন! নিজের ও পরিবারের ব্যাংক ব্যালেন্স জানালেন আসিফ মাহমুদ! ফেসবুক থেকে মাসে কত আয় করেন হাসনাত আবদুল্লাহ? হিসাব দিলেন নিজেই

এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি’: বহিষ্কারের পর বিস্ফোরক রুমিন ফারহানা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ৮২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে অনড় থাকার ঘোষণা দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার (১০ জানুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিজ বাসভবনের সামনে নির্বাচনী অফিস উদ্বোধনকালে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

বক্তব্যের শুরুতেই রুমিন ফারহানা আক্ষেপ করে বলেন, “যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি।” তিনি দাবি করেন, ২৪-এর গণঅভ্যুত্থানের সময় ৫ আগস্ট রাজপথে সাধারণ মানুষের পাশে তিনি থাকলেও দলের অনেক নেতাকে দেখা যায়নি। অথচ এখন স্বার্থান্বেষী মহল সুযোগ বুঝে তাকে পর করে দিচ্ছে।

রুমিন ফারহানা আরও বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে চব্বিশের গণঅভ্যুত্থান—সবই সাধারণ মানুষের রক্তে গড়া। তাই তিনি কোনো বিশেষ গোষ্ঠীর নয়, বরং মাটির মানুষের আপন হতে চান। নেতাকর্মীদের হুমকির বিষয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যারা এতদিন আত্মগোপনে ছিল, তারা এখন তার কর্মীদের মামলার ভয় দেখাচ্ছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তার কোনো কর্মীর ওপর আঘাত এলে তার কড়া জবাব দেওয়া হবে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দলীয় সিদ্ধান্তের বাইরে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এই আসনে বর্তমানে ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে মাওলানা জুনায়েদ আল হাবিব প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে রুমিন ফারহানা মনে করেন, প্রশাসন নিরপেক্ষ থাকলে ব্যালট বিপ্লবের মাধ্যমে সাধারণ মানুষ তাকেই জয়ী করবে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ