1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
শেখ হাসিনার গ্রেপ্তারের সম্ভাবনা নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য মানবপাচার-অনলাইন স্ক্যামের বিরুদ্ধে জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী ইরাকে হামলার পর ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্স খালিদ বিন সালমানের জরুরি বৈঠক যুক্তরাষ্ট্রের ‘শক্তিশালী’ হামলায় ফের উত্তপ্ত ইরান-মার্কিন টানাপোড়েন হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ নিয়ে ইরান-ওমান দ্বন্দ্ব: তেহরান ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা: ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর আঘাত ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: মার্কিন সেনাদের লক্ষ্য করে ‘সারপ্রাইজ অ্যাটাক’ মেয়েকে মানসিক রোগী দাবি করে ফেসবুক লাইভে ক্ষমা চাইলেন জামায়াত নেতা ১৩ বছরের জন্য যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির নীতিগত অনুমোদন গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের চিঠি

সুইচ গিয়ার চাকু দিয়ে সহপাঠিকে হত্যাচেষ্টা: বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতা রিয়াদ গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৩৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক | Falconnews24.com

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গুলশান থানা পুলিশ তাকে এবং তার আরও ৩ সহযোগীকে গ্রেপ্তার করে। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, ঘটনার মূল হোতা হিসেবে আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের নাম উঠে এসেছে। বিশ্ববিদ্যালয়ের ৪১২ নম্বর রুমে কনভোকেশন ও স্থায়ী ক্যাম্পাস নিয়ে আলোচনার সময় কথা কাটাকাটির এক পর্যায়ে রিয়াদের নির্দেশে অন্য আসামিরা হামলা চালায়। মামলার বাদী নির্জন সরদার বাঁধনের অভিযোগ, রিয়াদ নিজের কাছে থাকা ‘সুইচ গিয়ার চাকু’ দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মুখমণ্ডলে আঘাত করেন। রিয়াদের এই সরাসরি আঘাতে বাঁধনের নাকের উপরিভাগ কেটে গুরুতর রক্তাক্ত জখম হয়।

 রিয়াদের হুকুমে এবং তার সাথে এই হামলায় সরাসরি অংশ নেওয়ার অভিযোগে রিয়াদুল হাওলাদার, আলিফ আহম্মেদ আশিক এবং সায়েম শিকদারকেও গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক আরমান আলী তাদের সবাইকে কারাগারে আটক রাখার আবেদন জানিয়ে আদালতে পাঠিয়েছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতার পরিচয়ে রিয়াদ ক্যাম্পাসে নিজের প্রভাব খাটিয়ে এই হামলা পরিচালনা করেছেন। সুইচ গিয়ারের মতো মারাত্মক অস্ত্র ক্যাম্পাসে ব্যবহারের ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

গুলশান থানা পুলিশ জানায়, ঘটনার পরপরই তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে রিয়াদসহ ৪ জনকে আটক করে নিয়ে যায়। বর্তমানে এই ঘটনায় রিয়াদসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ