1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
জনগণের জানমালের নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর গার্মেন্টস শিল্প রক্ষায় সরকারকে দ্রুতই টেকসই পদক্ষেপ নিতে হবে: জামায়াত আমির সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে শ্রমিক আন্দোলনে ভাঙচুর-লুটপাটের অভিযোগ, এমপি মজিবুরের বক্তব্য পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক তাহসিফের সঙ্গে উত্তরার বারে যাওয়া তরুণী তাসনিম গ্রেপ্তার, রিমান্ড আবেদন এমপির বিরুদ্ধে অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা এনসিপি নেতার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে হাইকোর্টের জামিন সমালোচনা অপরাধ হবে না, সাংবাদিকদের স্বাধীনতা থাকবে, এমন বাংলাদেশ চেয়েছিলাম: পাটওয়ারী জাতীয় যুব দিবসে তরুণদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা প্রধানমন্ত্রীর

নিষেধাজ্ঞা ভেঙে রাজশাহীতে আ. লীগ কার্যালয় চালু, খিচুড়ি রান্না করে ইফতার বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০১ বার দেখা হয়েছে

কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও, এবার রাজশাহীর তানোরে দীর্ঘদিন পর স্থানীয় আওয়ামী লীগের একটি কার্যালয় খোলা হয়েছে। প্রথম রমজানের দিন, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কলমা ইউনিয়নের দরগাডাঙ্গা এলাকায় এই অফিস খোলা হয়।

এসময় সেখানে খিচুড়ি রান্না করে ইফতারের জন্য বিতরণ করা হয় এবং নেতাকর্মীরা একটি উৎসবেও মিলিত হন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

ভিডিওতে একজন আওয়ামী লীগ কর্মীকে বলতে শোনা যায়, “অনেক দিন ধরে বন্ধ ছিল আমাদের এই অফিস। আমরা আজ ওপেন করলাম। অফিসটা খোলা হলো সবাইকে নিয়ে রমজানের প্রথম রোজায়। বঙ্গবন্ধুর সৈনিকরা আছে, থাকবে।”

এই ঘটনার পর, স্থানীয় বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা বলছেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা একটি দল আবারও প্রকাশ্যে এসেছে।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানেই আওয়ামী লীগের বন্ধ থাকা পার্টি অফিস খোলার খবর পাওয়া যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ