1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
অন-অ্যারাইভাল ভিসায় মাত্র ৩৫ দেশে যেতে পারবে বাংলাদেশিরা আগামী বছরেই ইউনিয়ন পরিষদ নির্বাচন: স্থানীয়সরকারমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে আইনি বিতর্ক এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক: দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা ভারতে শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে আতঙ্কিত মোদি সরকার হারুনুর রশিদের কঠোর ভাষা: সাতক্ষীরার এমপির ভিডিও কেলেঙ্কারির নিন্দা ও মৃত্যুদণ্ডের দাবি সাতক্ষীরার এমপি গাজী নজরুল ইসলামকে নৈতিক স্খলনের অভিযোগে বহিষ্কার করল জামায়াতে ইসলামী সাতক্ষীরার এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত জামায়াতের ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী আর্জেন্টিনা বনাম স্পেন: ফুটবল বিশ্বের দুই পরাশক্তির ফাইনাল মুখোমুখি

‘আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না’: র‍্যাব ডিজি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭৪ বার দেখা হয়েছে

আন্দোলনের নামে সাধারণ মানুষকে জিম্মি করা বা জনদুর্ভোগ সৃষ্টি করা হলে, তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান।

আজ (শুক্রবার) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি একথা বলেন।

র‍্যাব ডিজি বলেন, “সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও চলাচল নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করতে দেওয়া হবে না।”

একুশের নিরাপত্তা নিয়ে সর্বোচ্চ প্রস্তুতি:
তিনি জানান, ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনকে কেন্দ্র করে বর্তমানে কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকি না থাকলেও, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, “শুধু কেন্দ্রীয় শহীদ মিনারেই নয়, সারাদেশের সকল শহীদ মিনারে, যেখানে মানুষ শ্রদ্ধা নিবেদন করবে, সেখানে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।”

অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে শহীদ মিনার এলাকায় একটি কেন্দ্রীয় নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। পুরো এলাকাকে বিভিন্ন সেক্টরে ভাগ করে ফুট পেট্রোল, ভেহিক্যাল পেট্রোল এবং স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স মোতায়েন করা হয়েছে। এছাড়া, বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড এবং সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

র‍্যাব প্রধান আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো পূর্বেকার ভঙ্গুর পরিস্থিতি থেকে দেশকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সফল হয়েছে। এই স্থিতিশীলতা বজায় রাখতে তারা সর্বোচ্চ সজাগ থাকবে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ