1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
শেখ হাসিনার গ্রেপ্তারের সম্ভাবনা নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য মানবপাচার-অনলাইন স্ক্যামের বিরুদ্ধে জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী ইরাকে হামলার পর ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্স খালিদ বিন সালমানের জরুরি বৈঠক যুক্তরাষ্ট্রের ‘শক্তিশালী’ হামলায় ফের উত্তপ্ত ইরান-মার্কিন টানাপোড়েন হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ নিয়ে ইরান-ওমান দ্বন্দ্ব: তেহরান ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা: ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর আঘাত ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: মার্কিন সেনাদের লক্ষ্য করে ‘সারপ্রাইজ অ্যাটাক’ মেয়েকে মানসিক রোগী দাবি করে ফেসবুক লাইভে ক্ষমা চাইলেন জামায়াত নেতা ১৩ বছরের জন্য যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির নীতিগত অনুমোদন গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের চিঠি

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ করায় চরম উত্তেজনা, ইসি ঘেরাওয়ের আল্টিমেটাম দিলেন নাহিদ ইসলাম

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৪ বার দেখা হয়েছে

ভোটের মাত্র কয়েকদিন আগে নির্বাচন কমিশনের (ইসি) একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে এবার নির্বাচন কমিশন (ইসি) ঘেরাওয়ের মতো কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ (সোমবার) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে নিজ দলের এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এই আল্টিমেটাম দেন।

সম্প্রতি নির্বাচন কমিশন এক নির্দেশনায় জানায়, ভোটের দিন কেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাধারণ ভোটার এমনকি সাংবাদিকরাও মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। এই সিদ্ধান্ত প্রকাশের পর থেকেই রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছিল।

জনসভায় নাহিদ ইসলাম বলেন, “নির্বাচন কমিশন কোথা থেকে এই নিয়ম বের করছে, আমরা জানি না। কার পরিকল্পনায় ইসি কাজ করছে, তা এখন জনগণের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে।”

তিনি নির্বাচন কমিশনকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আজ সন্ধ্যার মধ্যেই এই নিয়ম পরিবর্তন করুন। না হলে আগামীকাল (মঙ্গলবার) নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।”

নাহিদ ইসলাম আরও যোগ করেন, “ভোটের দ্বারপ্রান্তে এসে মিডিয়াকে অন্ধকারে রেখে বা মানুষের তথ্য জানার অধিকার কেড়ে নিয়ে ভোট কারচুপির কোনো আইন করা হলে, সেই আইন আমরা মেনে নেব না।”

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ