1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
মার্কিন ট্যাংকারে আইআরজিসির ভয়াবহ হামলা; হরমুজ প্রণালি কি তবে বন্ধ করে দিচ্ছে ইরান? বিএনপিকে ক্ষমতায় আনতে বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর ষড়যন্ত্রের অভিযোগ জামায়াতের! ট্রাম্প ও বাইডেনকে হ-ত্যার ষড়যন্ত্র! যুক্তরাষ্ট্রে পাকিস্তানি ব্যবসায়ী গ্রেপ্তার ইরান সীমান্তে এবার মহাপ্রলয়! আকাশপথের পর এবার শুরু হলো স্থল যুদ্ধ। শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে সারজিসের রাজনৈতিক স্লোগান; সিলেটে সমালোচনার ঝড় ‘এক টাকাও দুর্নীতি করিনি, চুরি করে বেঁচে থাকার জন্য জন্ম হয়নি’: আসিফ নজরুল ইরানের পাল্টাহামলায় ট্রাম্পের ‘দ্রুত বিজয়’ ম্লান; আলোচনার প্রস্তাব নাকচ করে রণক্ষেত্রে অনড় তেহরান ইরানের আকাশ এখন যুক্তরাষ্ট্রের কব্জায়; লোহিত সাগরে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিল মার্কিন সাবমেরিন! নিজের ও পরিবারের ব্যাংক ব্যালেন্স জানালেন আসিফ মাহমুদ! ফেসবুক থেকে মাসে কত আয় করেন হাসনাত আবদুল্লাহ? হিসাব দিলেন নিজেই

ইরানের ক্ষে’প’ণাস্ত্র ও ড্রোন হামলার ধ্বংসাবশেষে বাহরাইনে চট্টগ্রামের সন্দ্বীপের এক প্রবাসী নি’হ’ত হয়েছেন।

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৪২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক | Falconnews24.com

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে ২ বাংলাদেশি প্রবাসী নিহত এবং কুয়েতে ৪ জন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাহরাইনে সন্দ্বীপের তারেক নিহত: সোমবার ভোরে বাহরাইনের রাজধানী মানামার কাছে একটি ড্রাইডক শিপইয়ার্ডে ডিউটিরত অবস্থায় ক্ষেপণাস্ত্রের শার্পনেল বা ধ্বংসাবশেষ একটি জাহাজের ওপর পড়লে মোহাম্মদ তারেক (৪৮) নামে এক বাংলাদেশি নিহত হন। তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে। এই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে লাগা আগুন বর্তমানে নিয়ন্ত্রণে আনা হয়েছে।

আরব আমিরাত ও কুয়েতে হতাহত: সংযুক্ত আরব আমিরাতের একটি বেসামরিক স্থাপনায় বিমান হামলার ধ্বংসাবশেষের আঘাতে সিলেটের বড়লেখা উপজেলার বাসিন্দা সালেহ আহমেদ নিহত হয়েছেন। অন্যদিকে, কুয়েতে একটি বেসামরিক বিমানবন্দরের নিকটবর্তী এলাকায় ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। তারা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার আমিনুল ইসলাম, পাবনার রাবিউল ইসলাম, নোয়াখালীর মাসুদুর রহমান এবং কুমিল্লার দুলাল মিয়া। তারা বর্তমানে স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

সরকারের উদ্বেগ ও পদক্ষপ: মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। বর্তমানে মধ্যপ্রাচ্যে বসবাসরত ৬০ লাখেরও বেশি বাংলাদেশির নিরাপত্তা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহকে প্রবাসীদের সতর্ক থাকার এবং সরকারি নির্দেশনা কঠোরভাবে অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ