1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
জনগণের জানমালের নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর গার্মেন্টস শিল্প রক্ষায় সরকারকে দ্রুতই টেকসই পদক্ষেপ নিতে হবে: জামায়াত আমির সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে শ্রমিক আন্দোলনে ভাঙচুর-লুটপাটের অভিযোগ, এমপি মজিবুরের বক্তব্য পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক তাহসিফের সঙ্গে উত্তরার বারে যাওয়া তরুণী তাসনিম গ্রেপ্তার, রিমান্ড আবেদন এমপির বিরুদ্ধে অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা এনসিপি নেতার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে হাইকোর্টের জামিন সমালোচনা অপরাধ হবে না, সাংবাদিকদের স্বাধীনতা থাকবে, এমন বাংলাদেশ চেয়েছিলাম: পাটওয়ারী জাতীয় যুব দিবসে তরুণদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা প্রধানমন্ত্রীর

‘হ্যাঁ’ ভোট কার্যকর হতে শপথ লাগবে না, সংসদে বসলেই হবে: পানিসম্পদ মন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২১৫ বার দেখা হয়েছে

গণভোটে বিজয়ী ‘হ্যাঁ’ ভোটের রায় কার্যকর করার জন্য আলাদা কোনো শপথের প্রয়োজন নেই বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, জাতীয় সংসদের অধিবেশন বসা মাত্রই এটি কার্যকর হয়ে যাবে।

আজ (শনিবার) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

বিএনপির এই নেতা বলেন, “শপথ নেওয়ার কোনো প্রয়োজন নেই। জাতীয় সংসদে বসা মাত্রই ‘হ্যাঁ’ কার্যকর হবে।”

তবে, গণভোটে যারা ‘না’ ভোট দিয়েছেন বা ‘নোট অব ডিসেন্ট’ (ভিন্নমত) দিয়েছেন, তাদের মতামতকেও গুরুত্ব দেওয়া হবে। তিনি জানান, সেই বিষয়গুলো নিয়ে সংসদে আলোচনা হবে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

দেশ গড়ার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যারা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দেশ গড়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে, তারা দেশের শত্রুতে পরিণত হবে।”

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ