
ফুটবল মাঠে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে। উয়েফা ইউরোপা লিগে ইসরায়েলের ক্লাব হাপোয়েল বেয়ার শেভার বিপক্ষে ম্যাচ শুরুর আগেই বেসিকতাসের ফুটবলাররা প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানায়। মাঠে পাশাপাশি দাঁড়িয়েও কোনো সম্মান প্রদর্শন করেনি তারা। গ্যালারিতে উড়েছে ফিলিস্তিনের পতাকা, শোনা গেছে ইসরায়েলবিরোধী স্লোগান। উত্তেজনার কারণে সমর্থকদের সঙ্গে স্থানীয় পুলিশের সংঘর্ষে প্রায় ৩০ মিনিট ধরে বন্ধ থাকে ম্যাচ। শেষ পর্যন্ত উত্তপ্ত ম্যাচে ২-১ গোলে জয় পায় বেসিকতাস।